রাজধানীর মহাখালীর একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে সেখানে সমবেত হয়েছিলেন।
ডিএমপি মিরপুর জোনের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, শুক্রবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে এই অভিযান চালানো হয়। সেখান থেকে আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসকেএস টাওয়ারের ফুড কোডে সমবেত হয়েছে কিছু লোক, এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করা হয়। বনানী থানার বিএনপির সাবেক সভাপতি আজাদের নেতৃত্বে সেখানে সমবেত হন তারা।
টিএইচ