ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৩:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলের মৃত্যু মামলায় নতুন মোড় এসেছে। 

পুলিশ দাখিল করা সম্পূরক চার্জশিট আদালত গ্রহণ করেছে এবং একই সঙ্গে ২২ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, ফজলুল হক মুসলিম হলে ওই যুবককে চোর সন্দেহে আটক করে মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও, পরে তার মৃত্যু হয়।

পুলিশ তদন্তের পর সম্পূরক চার্জশিট আদালতে দাখিল করে, যেখানে অভিযুক্ত ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। আদালত চার্জশিট গ্রহণের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এএন