বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের শোক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:১২ পিএম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিপিএলসি)। 

মঙ্গলবার এক শোকবার্তায় প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই শোক জানানো হয়।

শোকবার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিতাস পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য প্রার্থনা করা হয়।

একই সঙ্গে তিতাস গ্যাসের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহান আল্লাহ যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের শক্তি দান করেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সারা দেশে রাষ্ট্রীয় শোক চলছে। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ