ঢাকার শেওড়াপাড়ার ডিএসএস এর ইফতারির স্বাদ ও আভিজাত্যের মেলবন্ধন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:৫৮ পিএম

পবিত্র রমজানের রহমতের দশ দিন অতিবাহিত হওয়ার পথে। কাঠফাটা রোদ আর অসহনীয় গরম উপেক্ষা করেই রাজধানীর ইফতার বাজার এখন তুঙ্গে। প্রতিবছরের মতো এবারও ঢাকার অলিগলি থেকে শুরু করে বড় বড় সুপার শপগুলোতে বসেছে রকমারি ইফতারের সমারোহ। তবে এবারের ইফতার বাজারের ভিন্ন চিত্র চোখে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে। 

বিশেষ করে ডেইলি সুপার শপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ইফতার আয়োজনে দেখা গেছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আভিজাত্য আর ঐতিহ্যের মিশেলে ইফতার সাজিয়েছে দি কিচেন। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত খাবার পৌঁছে দেওয়াই যেন এবারের ইফতারি ব্যবসার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি সুপার শপ এর মালিক দৈনিক আমার সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাদের মূল লক্ষ্য হলো সব শ্রেণির মানুষের জন্য মানসম্মত ইফতার নিশ্চিত করা। তিনি বলেন, আমরা চেয়েছি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারেও যেন সাধারণ মানুষ একটু ভালো মানের ইফতারি দিয়ে রোজা ভাঙতে পারে। 

তাই সীমিত লাভের বিনিময়ে আমরা সর্বোচ্চ মানের উপকরণ ব্যবহার করে এই তালিকা প্রস্তুত করেছি। ইফতারের এই মেনু কার্ড বিশ্লেষণ করলে দেখা যায়, অতি সাধারণ থেকে শুরু করে রাজকীয় আইটেম, সবই রয়েছে তালিকায়। মাত্র ১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের খাবারে সাজানো হয়েছে দি কিচেন এর এই তালিকা।

ঢাকার ভোজনরসিকদের কথা মাথায় রেখে দি কিচেন তাদের তালিকায় রেখেছে বেশ কিছু জিভে জল আনা পদ। বাঙালির ইফতার মানেই বেগুনি, পেঁয়াজু আর আলুর চপ, এখানে প্রতিটি পদের দাম রাখা হয়েছে মাত্র ১০ টাকা। এছাড়াও আছে ডিম চপ ৩০ টাকা, চিকেন সমুচা ৪০ টাকা এবং দই বড়া ৫০ টাকা। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তাদের জন্য রয়েছে জিলাপি ও বুরিন্দা প্রতি কেজি ৩০০ টাকা। ইফতারের টেবিলের অন্যতম প্রধান আকর্ষণ হলো হালিম। এখানে গরুর হালিম ২০০ থেকে ৮০০ টাকা এবং খাসির হালিম ২৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের বাটিতে পাওয়া যাচ্ছে। 

মিরপুর শেওড়াপাড়া ডিএসএস ডেইলি সুপার শপ হতে রোজাদাররা ইফতার কিনছেন।

এছাড়া কাচ্চি বিরিয়ানি ২৬০ টাকা, মোরগ পোলাও ১৯০ টাকা এবং বিফ তেহারি ২৫০ টাকা ভোজনরসিকদের প্রধান পছন্দ। আমিষাশীদের জন্য রয়েছে দীর্ঘ তালিকা। জালি কাবাব ৬০ টাকা থেকে শুরু করে আস্ত রোস্ট ৬০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। চিকেন চাপ, চিকেন বটি কাবাব, রেশমি কাবাব এবং হারিরালি কাবাবের মতো রাজকীয় সব আইটেম পাওয়া যাচ্ছে ১৬০ থেকে ২৮০ টাকার মধ্যে। সারাদিন রোজা রাখার পর প্রশান্তির জন্য রয়েছে বোরহানি ১ লিটার ২৩০ টাকা, বাদামের শরবত ২৫০ টাকা, লাবাং ও লাচ্ছি।

বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য নামী দামী রেস্টুরেন্টের তুলনায় দি কিচেন এর দাম বেশ সামঞ্জস্যপূর্ণ। মিরপুর থেকে ইফতার কিনতে আসা এক ক্রেতা জানান, সুপার শপের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এত কম দামে ভালো খাবার পাওয়াটা কষ্টের, তবে এখানে বেগুনি বা চপের দাম ১০ টাকা রাখাটা সত্যিই প্রশংসনীয়। ঢাকার চকবাজারের শাহী ইফতারের ঐতিহ্য যেমন অটুট আছে, তেমনি উত্তর ও দক্ষিণ ঢাকার আধুনিক সুপার শপগুলো এখন স্বাস্থ্য সচেতন মানুষদের পছন্দের শীর্ষে। খোলা আকাশের নিচে রাস্তার ধারের ইফতারির চেয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি খাবারের প্রতি ঝোঁক বাড়ছে নগরবাসীর। 

ডেইলি সুপার শপ বা দি কিচেন এর মতো প্রতিষ্ঠানগুলো সেই চাহিদাই পূরণ করছে। পবিত্র রমজান আত্মসংযমের মাস আর ইফতারি হলো সেই ত্যাগের পর এক পরম তৃপ্তি। ঢাকার প্রতিটি কোণায় এখন ইফতারের সুগন্ধি ম ম করছে। ডেইলি সুপার শপ এর মতো প্রতিষ্ঠানগুলো যদি এভাবেই সাধারণ মানুষের হাতের নাগালে মানসম্মত খাবার পৌঁছে দিতে পারে, তবে রমজানের এই আনন্দ প্রতিটি ঘরে সমভাবে পৌঁছে যাবে। সীমিত লাভে অধিক সেবা, এই স্লোগানই হোক এবারের ইফতার বাজারের মূল প্রেরণা।

জেএইচআর