তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৯ জুলাই) সকালে তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
পাঁচ দিনের এই সরকারি সফর শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
এম জি