সংসদে হাসনাত 

নির্মূল করার রাজনীতি গ্রহণযোগ্য নয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৪২ পিএম

জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে বাকস্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকারের সমালোচনা করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কাউকে রাজনৈতিকভাবে নির্মূল করার রাজনীতি গ্রহণযোগ্য নয়। দমন বা নির্মূলের মাধ্যমে কেউ লাভবান হতে পারবে না।

সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে দাঁড়িয়ে সংসদ নেতার বিরোধিতা করা এবং সরকারের সমালোচনা করার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করে বলেন, মত প্রকাশের কারণে এ পর্যন্ত ৯ জনকে বাসা থেকে তুলে আনা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। এমন পরিবেশে ফিরতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন, যেখানে দমন-পীড়নের রাজনীতি চলবে।এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

এম জি