এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:৩৫ পিএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট’ (ক্রিম্প)-এর আওতাধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার’ (ক্রিলিক) আয়োজিত ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এই কর্মশালা সম্পন্ন হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মানসম্পন্ন কনটেন্ট তৈরির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কর্মীদেরও ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষিত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান ‘অ্যাডি সফট লিমিটেড’-এর কনটেন্ট ডেভেলপার মো. ইমরান হোসেন, মো. মিজানুর রহমান ও এজিএম মো. শরিফুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের কর্মপরিকল্পনা ও কনটেন্ট ডেভেলপমেন্টের কারিগরি দিকগুলো তুলে ধরেন।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, সৈয়দা আসমা খাতুন, মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, মো. গোলাম মওলা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আখতার হোসেন।

এছাড়াও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকরা উপস্থিত ছিলেন। ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি।

জেএইচআর