জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাঁর চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সরকারি এই আদেশে উল্লেখ করা হয়, আনোয়ারুল নাসের আগামী ২২ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর না করলে ওইদিন বিকেল থেকেই তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
জনপ্রশাসন ও সেবা খাতের এই গুরুত্বপূর্ণ রদবদল নিয়ে সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।
জেএইচআর