নিষিদ্ধ আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৯ জুন) পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা এবং হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আপাতত কোনো ভাবনা নেই এনসিপির। আশুরা দীর্ঘদিনের ঐতিহ্য হওয়ায় এর আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনসিপি মুখপাত্র আরও বলেন, এই সম্প্রদায়ের জন্য সরকারের সহযোগিতা দরকার। অতীতে হুসাইনি দালানের জমি দখল করা হয়েছিল, যা লজ্জাজনক ঘটনা। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা পুনরুদ্ধার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এম জি