জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধি অর্জনে দলের নেতাকর্মীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়ের বাজারে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, জনগণকে ধারণ করে দেশের কাঠামো ও বিষয়বস্তু অনুযায়ী কাজ করতে হবে। লক্ষ্য থাকতে হবে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। তিনি বলেন, দীর্ঘ সময় নানা আঘাত পাওয়ার পর এখন সময় এসেছে নিজের স্বার্থ নয়, দেশের সমৃদ্ধির জন্য কাজ করার।
এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক ও রাজনীতিক। কিন্তু জাতীয় কবিকে যথাযথভাবে স্মরণ করতে আমরা ব্যর্থ হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।
এম জি