রাশেদ খান

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৮:৫৮ পিএম

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, বিরোধী দল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে সাত দিনে সরকার নামিয়ে দেওয়ার। অথচ জুলাইয়ের আগে তাদের মগবাজার অফিসে তালা ঝুলানো ছিল। তারা নির্বাচনের আগে বলেছিল গাড়ি-বাড়ি চায় না; কিন্তু এখন তাদের মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিন লাগে।

তিনি আরও বলেন, বিএনপি কখনই সাম্প্রদায়িক অবস্থা সৃষ্টি করেনি। সব দলের জন্য বিএনপি একটি নিরাপদ রাজনৈতিক দল। এ সময় আরেকটি গণঅভ্যুত্থান ছাড়া শেখ হাসিনা আর দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে।

জেএইচআর