রোনালদোকে বদলি না করার কারণ জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৪:০৮ পিএম

ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। ম্যাচে পুরোটা সময় নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ২৫ বার বল স্পর্শ করলেও তিনটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

ম্যাচ শেষে রোনালদোকে বদলি না করার কারণ ব্যাখ্যা করেন পর্তুগাল কোচ রাবার্তো মার্টিনেজ। তিনি বলেন, যে ম্যাচে গোলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি নেই।

পর্তুগাল কোচের মতে, গোল করার পর দল আক্রমণাত্মক ধার ধরে রাখতে পারেনি। বরং বলের দখল ধরে রাখার দিকে মনোযোগ দেওয়ায় কঙ্গোকে রক্ষণ গুছিয়ে পাল্টা আক্রমণের সুযোগ দেওয়া হয়েছে।

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু হলেও উদ্বিগ্ন নন মার্টিনেজ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এম জি