চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে স্তব্ধ করে প্রথমার্ধেই লিড নিয়েছে জাপান। ম্যাচের ২৯ মিনিটে চমৎকার এক গোল করে এশিয়ান পরাশক্তিদের এগিয়ে দেন সানো।
খেলায় হাইড্রেশন ব্রেকের ঠিক পরপরই এই গোলটি হজম করে সেলেসাওরা। মাঝমাঠে ব্রাজিলের দানিলোর পা থেকে বল কেড়ে নেন জাপানের সানো। এরপর নিজের দারুণ গতিতে কাসেমিরোকে পরাস্ত করে বল নিয়ে ডি-বক্সের দিকে ছুটে যান তিনি।
বক্সের বেশ কিছুটা বাইরে থেকেই সানো ডান পায়ে এক নিখুঁত শট নেন। শটটি ব্রাজিলের গোলরক্ষককে ফাঁকি দিয়ে পোস্টের নিচের বাম কোণ ঘেঁষে জালে জড়ায়।
সানোর এই দর্শনীয় গোলে ম্যাচের ২৯ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটিতে ১-০ গোলে লিড ধরে রেখেছে সামুরাই ব্লুরা।
জেএইচআর