ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে দলটির জাল কাঁপিয়েছে মিশর।
ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার ক্রস বাড়িয়ে দেন মিশরের মারওয়ান আতিয়া। সেই বল ধরে আর্জেন্টিনার ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেডে বল জালের ভেতরে পাঠান মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। বলটি পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে ভেতরে ঢুকে গেলে উল্লাসে মেতে ওঠে মিশর শিবির।
শুরুতেই গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলছে আর্জেন্টিনা। অন্যদিকে লিড ধরে রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা করছে মিশর।
জেএইচআর