Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬,

‘সকলে এগিয়ে আসলে কিছু মানুষ মুক্তি পাবে’

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০১৯, ১২:২১ পিএম


‘সকলে এগিয়ে আসলে কিছু মানুষ মুক্তি পাবে’ প্রতিবছরের ন্যায় এবারও খাগড়াছড়ির গুইমারা সেনানিবাসে গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রিজিয়ন সদর দপ্তরে সেপকস কার্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার গুইমারা, মাটিরাঙ্গা, সিন্দুকছড়ি ও হাফছড়ি এলাকা ৫০ জন গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলেদেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এর সহধর্মিনী ও সেপকস গুইমারা অঞ্চলের সহ সভানেত্রী মিসেস তামান্না শাহরিয়ার। এসময় তিনি বলেন, এই কনকনে শীতে আমাদের সকলেরই উচিত অসহায় শীতার্ত মানুষের পাশ্বে দাঁড়ানো। সকলে এগিয়ে আসলে কিছু মানুষ অনন্ত শীতের কঠোরতা থেকে মুক্তি পাবে। এসময় সেপকস গুইমারা অঞ্চলের সচিব ফারজানা, সিন্দুকছড়ি জোন অধিনায়কের সহধর্মিনী মেজর নাফিদাত হুসাইন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়কের সহধর্মিনী শাহিদা নাজনিন, বি.এম (ব্রিগেড় মেজর) এর সহধর্মিনী মেহেরুন আশরাফ ছন্দা, জি.টু.আই এর সহধর্মিনী শাহানা আক্তারসহ সেপকস গুইমারা অঞ্চলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কেএস