নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২২, ১২:৪০ পিএম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের (আইওয়াইসিএম) উদ্যোগে মাসিককালীন স্বাস্থ্য সেবা এবং সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
বুধবার (৯মার্চ) আগারগাঁও ও বিএনপি বাজার এলাকায় এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের উত্থানের কথা উল্লেখ করে বক্তব্য দেন।
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার কো- ফাউন্ডার লাবিবা সুলতানা বলেন, আজকের এইদিনে দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার -এর এক ঝাঁক তরুণেরা চেয়েছিল নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য এগিয়ে যেতে। তার ধারাবাহিকতায় এই আয়োজন।
এ সংগঠনের পক্ষ থেকে ৩০ জন নারীকে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন প্রদান করা হয়। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করে।
আমারসংবাদ/এমএস