Amar Sangbad
ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬,

অপর্ণা-সাজ্জাদের ‘বৈশাখী হাওয়া’

প্রিন্ট সংস্করণ॥বিনোদন প্রতিবেদক

এপ্রিল ৬, ২০১৯, ০৮:৪৬ পিএম


অপর্ণা-সাজ্জাদের ‘বৈশাখী হাওয়া’

‘বৈশাখী হাওয়া’ শিরোনামের নতুন নাটকে জুটিবদ্ধ হয়েছেন অপর্ণা ঘোষ ও ইরফান সাজ্জাদ। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা উদয় বাঙ্গালী। নাটকটির গল্প প্রসঙ্গে উদয় বলেন, ‘বৈশাখ উপলক্ষ্যে নানান পেশাজীবী মানুষের মধ্যে বৈশাখের পোশাক ক্রয় করা নিয়ে যে সমস্যা তৈরী হয় তা নিয়েই নাটকটির গল্প।’ এতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘উদয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। নতুন হিসেবে তার মধ্যে ভালো কাজ করার আগ্রহটা আছে। তার এই আগ্রহটা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে পারবে। তরুণ নির্মাতাদের আমি সবসময়ই অনুপ্রেরণা দিয়ে থাকি।’ একই প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই গল্পে একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। উদয় আন্তরিকতা নিয়ে চেষ্টা করেছে গল্পটি নাটকে যথাযথভাবে তুলে ধরার জন্য। নাটকে আমার সহশিল্পী আমাদেরই এলাকার অভিনেত্রী অপর্ণা ঘোষ। আমাদের সম্পর্কটা ভাই বোনেরই মতো। যে কারণে কাজ করতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়াটাও বেশ ভালো থাকে। দুজনই চেষ্টা করেছি কাজটি ভালোভাবে করতে।’ নির্মাতা জানান, ১৩ এপ্রিল রাত নয়টায় এসএটিভিতে প্রচার হবে ‘বৈশাখী হাওয়া’ নাটকটি।