Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

এবার বড় পর্দায় নিশো-মেহজাবীন

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২২, ১০:১০ এএম


এবার বড় পর্দায় নিশো-মেহজাবীন

ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা। এ জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। 

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গেছে এই জুটিকে।  ‘রেডরাম’ নামক একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তারা।গত ১৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় উঠে আসেন দুজন। তবে তারা এখানে জুটি বাঁধেননি। নিশোর বিপরীতে কাজ করেছেন সালহা খানম নাদিয়া। মেহজাবীনের সঙ্গে মনোজ প্রামাণিক।

সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে আফরান নিশো বলেন, ‘এখানে আমি গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্র প্রথমবার করলাম। খুব চ্যালেঞ্জিং একটা পেশা। কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। একটা মামলার আসল ঘটনা বের করতে। কখনো ক্লু থাকে, কখনো থাকে না।’

এছাড়াও প্রথমবারের মতো ওয়েব ফিল্মে  কাজ করায় মেহজাবীনকে শুভ কামনা জানিয়েছেন তিনি। 

অন্যদিকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি আসলে গল্পের প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই নিজের প্রথম ওয়েব সিনেমা হিসেবে এটাকেই বেছে নিয়েছি। দর্শক দেখে মজা পাচ্ছেন, এটাই আমার জন্য আনন্দের।’

আমারসংবাদ/এডি