বিনোদন ডেস্ক
মার্চ ২৪, ২০২২, ১২:০০ পিএম
একটি কালো গাড়ি। পেছনে বসা শাহরুখকন্যা সুহানা খান। পাশে এক অজ্ঞাত যুবক। কিন্তু কে সেই যুবক, প্রশ্ন সবার। এমনকি ছেলেটি সুহানার প্রেমিক কি না তা নিয়ে জল্পনা কল্পনারও কোনো শেষ নেই।
শাহরুখ খানের বাড়ির সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া এ দৃশ্য ইতোমধ্যে ভাইারাল নেট দুনিয়ায়। শুধু তাই নয়, পাপারাজ্জিদের ক্যামেরার সামনে সুহানা এবং ওই অজ্ঞাত যুবক উভয়কেই মুখ ঢাকতে দেখা যায়।
মান্নাতের সামনে বলিউড বাদশা শাহরুখ খানকে এক নজর দেখার জন্য ভক্তদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো। শুধু শাহরুখ খানই নন, তার সন্তানদের জীবনযাপন নিয়েও ভক্ত ও সংবাদকর্মীদের আগ্রহের কমতি নেই।
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন শাহরুখ-গৌরীর কন্যা সুহানা। ভাই আরিয়ান খান মাদক মামলায় ফেঁসে জেলবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই মুম্বাই ফেরেন তিনি। আরিয়ান অবশ্য পরে জামিনে মুক্তি পান। পরে আরিয়ানের সঙ্গে আইপিএলের নিলামেও দেখা যায় সুহানাকে।
ভারতীয় গণম্যাধমের বরাতে জানা গেছে, জোয়া আখতারের ছবিতে বলিউডে যাত্রা শুরু করবেন সুহানা খান। তার বিপরীতে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ নন্দ।
সূত্র: জি নিউজ