Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

চার্চের নিয়ম মানতে গিয়ে পবিত্র জলে ডুবে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২১, ১১:০০ এএম


চার্চের নিয়ম মানতে গিয়ে পবিত্র জলে ডুবে শিশুর মৃত্যু

খ্রীষ্টধর্মে দীক্ষা নিতে গিয়ে পানিতে ডুবে এক সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। রোমানিয়ায় একটি  গোঁড়া চার্চে এ ঘটনা ঘটে। খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হতে পবিত্র জলে ডুব দিতে হয়। 

পানিতে ডুব দেওয়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শিশুর মৃত্যু হয়। চার্চ থেকে শিশুর নিথর দেহ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুর ফুসফুস থেকে বের করা হয় ১১০ মিলিলিটার পানি। 

এই ঘটনা সোশাল মিডিয়ায় আসা মাত্রই এই নিয়ম বন্ধ করার জন্য স্বাক্ষর দিয়েছে ৫৬,০০০ জন। এই ঘটনাকে সোশাল মিডিয়ায় সহ বিভিন্ন মহলে নৃশংস বলে ঘোষাণা করা হয়েছে।   

জানা গেছে, ওই চার্চের জোড়াজুড়িতেই শিশুটির বাবা মা তাকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করার সিদ্ধান্ত নেয়। 

আমারসংবাদ/এমএ