জুলাই ২১, ২০১৬, ১২:২১ এএম
সাধারণত বৃহদান্ত্রকে কোলন বলা হয়। এটি পাচনতন্ত্রের নিচের দিকে অবস্থান করে। বর্তমানে কোলন ক্যান্সার বেশ আলোচিত একটি বিষয়। কোলন ক্যান্সার বেশির ভাগ ক্ষেত্রে অ্যাডিনোমাটোস পলিপ নামক কোষ থেকে শুরু হয়। কিছুদিন পর এই পলিপ কোলন ক্যানসারে বদলে যায়। কিছু খাবার আছে যা আপনার কোলন সুস্থ রাখতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি-
১। আপেলের রসঃ-
প্রতিদিন সকালে এক গ্লাস আপেলের রস পান করে দিন শুরু করুন। এরপর ৩০ মিনিট পর এক গ্লাস পানি পান করুন। এটি দিনে কয়েকবার করুন। এভাবে টানা তিনদিন আপেলের রস পান করুন। এটি পানের সময় শক্ত খাবার খাওয়া এড়িয়ে যাবেন।
২। লেবুর রসঃ-
এক গ্লাস কুসুম গরম পানিতে একটি লেবুর রস, এক চিমটি লবণ এবং মধু মিশিয়ে নিন। এটি সকালে খালি পেটে পান করুন। এটি পাচনন্ত্র সুস্থ রাখার পাশাপাশি ত্বক সুস্থ রাখে। এছাড়া দুই টেবিল চামচ লেবুর রস এক গ্লাস আপেলের রসের সাথে মিশিয়ে দিনে ৩-৪ বার পান করুন।
৩। কাঁচা সবজির জুসঃ-
কোলন পরিষ্কার করতে চাইলে কয়দিন রান্না করা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। শক্ত খাবার খাওয়ার পরিবর্তে এইসময় কাঁচা সবজি এমন গাজর, বিট, টমেটো, পালং শাক ইত্যাদির জুস খেতে পারেন।
৪। লবণ পানিঃ-
এক গরম পানির মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে কয়েক সেকেন্ড জ্বাল দিয়ে নিন। ঠান্ডা হলে এটি ধীরে ধীরে পান করুন। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর লবণ পানি মিশ্রণ পাকস্থলিতে ম্যাসাজ করুন। এটি পাকস্থলি থেকে টক্সিন, ব্যাকটেরিয়া প্যারাসাইট ইত্যাদি বের করে ফেলে। এটি মাসে পাঁচবার পান করতে পারেন।
৫। অ্যালোভেরাঃ-
অ্যালোভেরা জেলের সাথে লেবুর রস মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই জুস ফ্রিজে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিন। এটি দিনে কয়েকবার পান করুন। অ্যালোভেরায় ল্যাক্সটিভ উপাদান কোলন পরিষ্কার করে থাকে।