মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০৬:৫৮ এএম
মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

মা-বাবা হয়েছেন তারকা দম্পতি নওশীন ও হিল্লোল। তাদের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। গত বুধবার নিউইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নওশীন। 

গতকাল বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এই অভিনেত্রী-উপস্থাপক তার কন্যার নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। 

নতুন অতিথি ও হিল্লোলের সঙ্গে হাস্যোজ্জ্বল দুটি ছবি পোস্ট করে নওশীন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। আমাদের শিশুকন্যার জন্ম ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে।’

বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে পোস্টে উল্লেখ করেছেন নওশীন। চেয়েছেন সবার দোয়া। এর আগে গত ২৫ জুন যুক্তরাষ্ট্রে নিজেদের বাসায় বেবি শাওয়ারের অনুষ্ঠান করেন নওশীন-হিল্লোল। 

ওই অনুষ্ঠানে তাদের নিউইয়র্কের বাসায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি তারকা কাজী মারুফ, রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানা ইসলাম উপস্থিত ছিলেন।