মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তরে এনআরএসসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে মোটর সাইকেল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে। দ্রুততম সময়ে তারা তা পেশ করবেন।
এর আগে চলতি বছেরের জুনে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সড়ক পরিবহণ (বিআরটিএ)।
টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন