কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদদের রুহের মাগফিরাত এবং তাদের শহিদি মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা), জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন