রাজধানীর মৌচাকে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান ওই ছাত্রী। তবে তার নাম এখনো জানা যায়নি।
শাহজাহানপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রাজধানীর মৌচাকে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
পরীক্ষায় অকৃতকার্য করার অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করা হয়েছে সুইসাইড নোটে।
এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন