ঢাকার কেরানীগঞ্জে শয়নকক্ষ থেকে কামরুন নেসা(৫০) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। এ এলাকার খলিলুর রহমানের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা কামরুন নেসা মেয়ে বিয়ে হওয়ার পর থেকে একাই কামু মিয়ার ভাড়া বাড়তি বসবাস করত বলে জানা গেছে।
একাধিক সূত্রে জানা যায়, গলা কাটা লাশটি মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এদিকে সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে এটি হত্যাকান্ড, তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি মাহবুব আলম।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন