এবার রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে দুটি ভবনের মাঝখানে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি রোজিনা আক্তার।
বলেন, লক্ষ্মীবাজারে একটি নির্মাণাধীন ভবনের গ্যাস লাইনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন