রাজধানীর গুলশান-১ এ মেজবান ডাইন নামে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রকক্ষের ডিউটি অফিসার জানিয়েছেন, সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটে তারা আগুনের খবর পান। ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা হয়েছেন বলে জানান তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি রেস্তোরাঁ। গুলশান ১ এলাকায় অবস্থিত রেস্তোরাঁটির নাম মেজবান ডাইন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন