রাজধানীর বকশিবাজারে এলাকায় মৌমিতা পরিবহনের বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত আনোয়ার হোসেন ভোলা সদরের বাগার হাওলা গ্রামের মো. শাহেদ আলীর ছেলে। তিনি বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় একজন গাড়িচালক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন