ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:৫৩ পিএম
ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং দুইজন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রাজু আহমেদকে অপরাধ বিভাগে, রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের জিসানুল হককে উত্তরা বিভাগের বিমানবন্দর জোনে এবং বিমানবন্দর জোনের আরিফুল ইসলামকে ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

এম জি