রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন