রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
বুধবার সকাল ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।
এ মুহূর্তে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের খবরে হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন