ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রবেশপথে পুলিশ ফাঁড়ির সামনে প্রাইভেটকারের চাপায় এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। তারা বয়স আনুমানিক ৭০ বছর। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রাইভেটকারসহ চালক আলমকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
চালকের দাবি, ভোরে প্রাইভেটকারে করে একজন রোগী নিয়ে হাসপাতালে প্রবেশ করছিলেন তিনি। এ সময় ওই নারী রাস্তায় শুয়ে ছিলেন। বিষয়টি খেয়াল না করায় গাড়িচাপা লাগে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন