রাজধানীর কদমতলী এলাকার সাদ্দাম মার্কেটে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে সাদ্দাম মার্কেটের ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার ও আগুন নির্বাপণ কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন।
প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফোম কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন