ডিআইইউ উপাচার্যের সঙ্গে ডিআইইউসাসের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ডিআইইউ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৫৮ পিএম
ডিআইইউ উপাচার্যের সঙ্গে ডিআইইউসাসের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটি। 

বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ অনুষ্ঠানে ডিআইইউসাসের নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশ নেন।

উপস্থিত ছিলেন ডিআইইউসাসের সভাপতি আবুল খায়ের (আমার সংবাদ), সহ-সভাপতি আল শাহরিয়ার সুইট (প্রতিদিনের কাগজ), সাধারণ সম্পাদক নুর ইসলাম (দ্য ডেইলি ক্যাম্পাস), সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ইমন (ক্যাম্পাস টাইমস), সহ-সম্পাদক কাজী মুহাম্মদ মাহিম (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক মো. হৃদয় (দূরবীন নিউজ), সদস্য তালহা (সময় জার্নাল) এবং সদস্য ইসরাত জাহান হানিয়া।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের আঙিনায় সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তরুণ সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। সেই সাথে বিশ্ববিদ্যালয় ও সমাজ গঠনে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ, ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং সাংবাদিক সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা গ্রহণের আশ্বাস দেন।

জেএইচআর