ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ২৪টি কলেজের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘ইন্টার ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ট্রফি ট্যুরের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় ২৪টি বিশ্ববিদ্যালয় ও ২৪টি কলেজকে নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মূল আয়োজন করছে ‘অ্যাসেন কমিউনিকেশন’। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহী দলগুলো আগামী ১০ জুলাই পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবে।
ডিআইইউ স্পোর্টস সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. তাহজিব উল ইসলাম জানান, প্রথমবারের মতো আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে আমাদের বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত নেতৃত্ব, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও একটি চমৎকার সুযোগ সৃষ্টি করবে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুটসাল দল এই প্রতিযোগিতায় ভালো একটি ফলাফল নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন