ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার পৌর শহরের রাধানগর গ্রামের শাহাদাত হোসেন ভূঁইয়ার স্ত্রী মিনারা বেগম (৬৫)।
রোববার (৩ জুলাই) সকালে উপজেলার মোগরা ইউনিয়নের নয়াদিল গ্রামের বাইতুস সালাম কেন্দ্রীয় মসজিদ এলাকার রেললাইনে ঘটনাটি ঘটে।
আখাউড়া মোগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ ট্রেনের ধাক্কায় মিনারা বেগমের মৃত্যু হয়। মনে হচ্ছে রেলের পাশ দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিল।
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) মাজহারুল করিম জানান, ঢাকা- চট্টগ্রাম রেলপথের উপজেলার নয়াদিল এলাকায় মিনারা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতর মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার মাথায় ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
আমারসংবাদ/এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন