চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর, পতেঙ্গা ও ইপিজেড থানায় ওসি পদে রদবদল করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) এসব পদায়ন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
সিএমপির সূত্র মতে, ডিবির মাহফুজুর রহমানকে বন্দর থানা, আবু জাহেদ মো. নাজমুন নুরকে পতেঙ্গা থানা এবং সিটি এসবির আব্দুল করিমকে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন