বাকেরগঞ্জে এসএসসি গনিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩জন শিক্ষার্থীকে বহিষ্কার ও নকল সরবরাহের দায়ে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এসএসসি গনিত পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এ বহিস্কার ও কারাদণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের জন্য বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলের ১ জন, কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
অপরদিকে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের দায়ে একজন ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন