সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. হাসানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।
এ অবস্থায় সঙ্গীরা উদ্ধার করে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসানুর সাতক্ষীরা সদর উপেজলার কুশখালী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে রোববার ভোরে সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোনো বিষয়ও হতে পারে। এরপরও আমর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।
ইএফ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন