নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন মোহন (২৮) নামের এক যুবক ঘরের ফেনের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত মোহন উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের প্রজেক্ট এলাকার হাবিব উল্যাহ চৌধুরী বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে।
রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবার সূত্রে জানায়, মোহন গত আড়াই মাস আগে সৌদি থেকে দেশে ছুটিতে আসে। সে নেশা গ্রস্থ ছিল। গত কয়েক দিন আগে সে ব্লেড দিয়ে নিজের শরীর নিজে কাটেফেলে। রোববার সকালে তার মা ও স্ত্রী পরিবারের কাজে ব্যস্থ ছিল। ওই সুযোগে সে নিজের শয়ন কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পেরে দরজার লক ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ওই যুবক নেশাগ্রস্থ ছিল বলে প্রতীয়মান হয়।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন