ত্রিশ বছর পর রাজারহাটের সরকারি রাস্তা দখলমুক্ত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০২:৫৬ পিএম
ত্রিশ বছর পর রাজারহাটের সরকারি রাস্তা দখলমুক্ত

কুড়িগ্রামে ১২০০ ফুট দৈর্ঘ্যের সরকারি রাস্তা দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান।

বুধবার পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করতে আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনে থেকে প্রায় ১২০০ (এক হাজার দুইশত) ফুট দৈর্ঘ্যের সরকারি রাস্তাটি উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে দখলমুক্ত করা হয়। এ সময় অবৈধ দখল অপসারণ এবং রাস্তার সীমানা নির্ধারণ করা হয়।

রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ মৌজার আটহাজারী গ্রামের সরকারি রাস্তাটি দীর্ঘ ৩০ বছর ধরে অবৈধ দখলদারদের দখলে থাকায় অব্যবহৃত ছিল এবং স্থানীয় মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল।

এএন