ফরিদপুরের মধুখালীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পুলিশ পরিচিয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর ভুয়া পুলিশ আলী হোসেন ওরফে রাকিব শেখকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। রাকিব শেখ উপজেলার নওয়াপাড়া এলাকার মো. ছলিমুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে অভিযুক্ত রাকিব শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েকদিন আগে ওই কিশোরীকে অপহরণ করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ (মধুখালী-বোয়ালমারী সার্কেল) সুমন কর আমার সংবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাকিব শেখ পুলিশের ভুয়া একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে এক কিশোরীকে অপরহরণ করেন। পরে মধুখালী গোল্ডেন জুট মিলের সামনে একটি ভাড়া বাড়িতে রেখে ওই কিশোরীকে জোর করে ধারাবাহিকভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাকিব শেখকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ সালের একটি গণধর্ষণের মামলা রয়েছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন