ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে দুর্ভোগ বেড়েই চলেছে। যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝখানে আটকা পড়েছে তিনটি ফেরি। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন