নেত্রকোণায় নিরাপদ অভিবাসন বিষয়ে সেমিনার

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:০৪ পিএম
নেত্রকোণায় নিরাপদ অভিবাসন বিষয়ে সেমিনার

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

নেত্রকোণা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

সেমিনারে আরও বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ এবং সৌদি আরবগামী মো. মাসুদসহ অন্যরা।

বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে ধারণা নেওয়া, ভাষা শেখা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা জরুরি। এতে শ্রমের ন্যায্য মূল্য ও মর্যাদা নিশ্চিত হবে।

এ সময় দালালের প্রলোভন থেকে দূরে থেকে বৈধ পথে বিদেশ যাওয়া এবং বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এম জি