নাটোরের লালপুরে ভাটার ইট বোঝাই পাওয়ার ট্রলির চাপায় সাম্মাতুন বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের চক হাঁসবাড়িয়া রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সে একই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, সাম্মাতুন বেগম রাস্তার পাশ দিয়ে হাঁট ছিলেন এসময় এইচ বি ইট ভাটার ইট বোঝাই পাওয়ার ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি মোনয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিক সুরতাহাল করেছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন