ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিন মজুরির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জয়নুদ্দিন নামের এক দিনমজুরকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত দিন মজুর জয়নুদ্দিন পীরগঞ্জ উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সায়েদ এর ছেলে ও ৪ সন্তানের জনক।
বুধবার (১লা মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানান, চন্দরিয়া হাজীপাড়া গ্রামের দিনমজুর জয়নুদ্দিন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেনের সরিষাক্ষেতে মজুরি দেন। কয়েক দিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির ১ হাজার ২` শ টাকা বকেয়া পান।
বুধবার সন্ধ্যায় বৃদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে সেই মজুরির বকেয়া পাওনা টাকা চান জয়নুদ্দিন। কিন্তু ২`শ টাকা কম দেয়া নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদের ছেলে কামরুজ্জামান উত্তেজিত হয়ে জয়নুদ্দিনকে মারধর ও গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃদ্ধিগাঁও বাজারে একজনকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন