মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লোখা পর্যন্ত লাশটির কোন পরিচয় মেলেনি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মুজিবনগর সোনাপুর গ্রামের মাঝপাড়া এলাকা ভারতীয় সীমান্তের ১০৫ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা মানসিক ভারসম্য ঐ ব্যাক্তি ভারতীয় নাগরিক সে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরও লাশটি সনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন