নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারী কেলেংকারীর ঘটনায় হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার স্বাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাক্ষ্য দিয়েছেন দুই জন। এরা হলেন রিসোর্টের কর্মকর্তা জাকির হোসেন ও সাংবাদিক নুরুল নবী জনি।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ স্বাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় মাওলানা মামুনুল হককে।
এবিষয়ে রাষ্ট্র পক্ষের পিপি এড রকিবুজ্জামান বলেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রয়েল রিসোর্টের এক কর্মকর্তা ও এক সাংবাদিক স্বাক্ষ্য দিয়েছেন। এ মামলায় মোট ৪৩ জনকে স্বাক্ষী করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হককে এক নারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে হেফাজতের নেতাকর্মী রয়েল রিসোর্টে অবস্থান নিয়ে ব্যাপক ভাংচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় গত ৩০ এপ্রিল মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষনের অভিযোগ এনে ওই নারী একটি মামলা দায়ের করেন। তবে মামুনুর হকের দাবী ওই নারী তার বিয়ে করা স্ত্রী।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন