বরিশালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন অস্থায়ী মঞ্চে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
পরে উক্ত স্থানে জেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল করিম শাহীনসহ অন্যরা।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন